দক্ষিণের ১১টি জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঝড়ের সঙ্গে বৃষ্টি হবে, যা চলবে কয়েকদিন। বিশেষ করে কলকাতায় ২৯ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে ভোটারদের জন্য চাঁদিফাটা রোদে দাঁড়িয়ে ভোট দিতে হবে না।

এদিকে, তাপপ্রবাহের মাঝে আবহাওয়ার 'মুড সুইং' চলতে থাকবে। কলকাতা ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।