শ্রমিক দিবস, বা মে দিবস, প্রতি বছর ১ মে পালন করা হয়। এই দিনটি শ্রমজীবীদের অধিকার ও তাদের সংগ্রামের স্মরণে উদযাপিত হয়। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের জন্য আট ঘণ্টার কাজের দাবিতে আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের রূপ নেয়।

শ্রমজীবীরা সমাজের অগ্রগতির মূল চালিকাশক্তি এবং তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানাচ্ছে এইচআরএসএস। শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় এই দিবসের গুরুত্ব অপরিসীম।